শীতের পিঠা পুলি

শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়।

নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার কদর আজও কমেনি গ্রামে কি শহরে । আর ছোট বড় সকলেই খুব পছন্দ করে পুলি পিঠা। তাহলে আজই বাসায় বানিয়ে ফেলুন মজাদার পুলি পিঠা।

 

উপকরণ
পুরের জন্য যা যা লাগবে-

নারকেল কুড়ানো- ২-৩ কাপ,

খেজুরের গুড় – ১-২  কাপ,

চালের গুড়া – ২ টেবিল চামচ (হালকা ভেজে নিতে হবে ),

এলাচি গুড়া – ১ চা চামচ।

ডো এর জন্য যা যা লাগবে-

চালের গুঁড়া ৩ কাপ,

ময়দা – দেড়  কাপ,

পানি – ২- ৩ কাপ,

সয়াবিন তেল – ১-২ টেবিল চামচ,

লবণ – পরিমানমতো।

প্রণালি

প্রথমে নারকেল কোড়ানো, খেজুরের গুঁড়, ভেজে নেয়া চালের গুঁড়া, এলাচি গুড়া এই সব উপকরণগুলো একসাথে জ্বাল দিতে হবে। এবার আঠালো হয়ে এলে নামিয়ে ফেলতে হবে।

এখন একটি হাড়িতে পানি নিয়ে তাতে অল্প লবণ ও তেল দিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া ও আধা কাপ ময়দা দিয়ে নাড়তে হবে। ভালো ভাবে নেড়ে মিশে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে, ডো বানাতে হবে।

তারপর যদি কিছুটা নরম থাকে ময়দা মিশিয়ে ঠিক করে নিতে হবে । কিছু ক্ষণ মথে একটা মসৃণ ডো বানাতে হবে। এবার ছোট ছোট গোল চ্যাপ্টা রুটির মত করে মাঝে নারকেলের তৈরি করা মিশ্রণ কিছুটা দিয়ে দুই মাথা ভালো করে বন্ধ করে দিতে হবে।

এবার হাতে বানাতে না পারলে পিঠার ছাঁচেও বানাতে পারেন। এবার হাঁড়িতে পানি দিয়ে তার উপর ছিদ্র করা পাতিল রেখে পিঠা সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে গেলে হালকা ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার পুলি পিঠা।

Similar Posts

  • শীতে খেজুর গুড়ের ভাপা পিঠা

    ভাপা পিঠা ( Vapa Pitha ) বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে অন্যতম প্রধান। ভাপা পিঠা ছাড়া শীতকাল, এ যেন কল্পনাই করা যায়না! অসম্ভব সুস্বাদু এই পিঠা সাধারণত চালের গুড়া আর গুড় দিয়ে তৈরী করা হয়, সাথে চাইলে যোগ করা যায় নারিকেলও, স্বাদ বৃদ্ধির জন্য। সেই ছোটবেলা থেকেই আমরা সবাই দেখে এসেছি আমাদের মা, নানি, দাদিরা এই…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • গুড়ের মেরা পিঠা

    শীত কালের পিঠা খাওয়ার ধুম লেগে যায় চারপাশে, বাসায় বা পিঠার দোকানে । বাসায় বিভিন্ন রকম পিঠা তৈরির আয়োজন শুরু হয়ে যায় শীতের প্রথম থেকেই ।আমরা তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি বাসায়  তাই আজ আমরা গুড়ের মেরা পিঠার রেসিপি দেখব এবং বাসায় গুড়ের মেরা পিঠা বানিয়ে খাব । যারা মেরা পিঠা খেতে ভালবাসেন…

  • সুস্বাদু পাটিসাপটা পিঠা

    শীতকাল  মানেই হলো পিঠা খাওয়ার মৌসুম। শহরে দিকে গ্রামের মতো ঘরে ঘরে পিঠা তৈরি না হলেও আজকাল শীত শুরুর আগ দিয়েই রাস্তার অলিতে গলিতে পিঠা বিক্রেতারা পিঠা বিক্রি করে থাকে । চিতই, ভাপাসহ নানা রকমের  শীতের পিঠা পাওয়া যায় দোকানে। দোকানে যতই পিঠা বানিয়ে বিক্রি করুক ।  বাড়ির তৈরি পিঠার মজাই আলাদা। আপনি চেষ্টা করলেই…

  • |

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

    চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় –  রেসিপিঃ উপকরণঃ   পাটিসাপ্টার জন্যঃ ডিম ২ টি ময়দা ১ কাপ তরল দুধ আধা কাপ চিনি ১ চা চামচ লবণ স্বাদমতো তেল সামান্য পুরের জন্যঃ মুরগীর…

  • |

    শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

      চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড! ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে? তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের…

Leave a Reply