সুস্বাদু চিনাবাদাম ভর্তা

আজ আপনার একটি ভিন্ন ভর্তার রেসিপি দিচ্ছি, মনে হচ্ছে এই ভর্তা আপনারা অনেকে এখনো থাওয়া হয়নি, কারন এটা এখনও তেমন কমন হয়ে ওঠে নি। রেসিপিটি পেলে আশা করি আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ভর্তার মজা উপভোগ করবেন।

উপকরণ :

১. ৫০ গ্রাম বাদাম

২. পিঁয়াজ ১টি

৩. রসুনের কোয়া ৪-৫টি

৪. কাঁচা মরিচ ৫-৬টি

৫. শুকনা মরিচ ২টি

৬. লবণ পরিমাণ মতো

৭. ধনে পাতা কুচি ও

৮. সরিষার তেল।

প্রণালি : প্রথমে একটি তাওয়ায় বাদামগুলো অল্প আঁচে ভেজে নিন। এরপর সেগুলো নামিয়ে পিঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচা মরিচ, শুকনা মরিচ ভেজে নিতে হবে। ধনে পাতা কুচিও ভেজে নিন। এতে স্বাদ হবে ভাল। পরে সবগুলো নামিয়ে বাদামসহ লবণ পরিমাণ মতো দিয়ে একসাথে পাটায় বাটুন। তবে বেটে নেওয়ার আগে অল্প পরিমাণ পানি দিতে হবে। বাটা শেষ হলে একটি বাটিতে তুলে সেখানে সরিষার তেল দিয়ে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল বাদাম ভর্তা। বাদাম ভর্তায় যত ঝাল দেওয়া যাবে ততবেশি স্বাদ হবে। তাই বেশি করে কাঁচা মরিচ দেওয়ার চেষ্টা করবেন।

 

Similar Posts

  • |

    লইট্টা শুঁটকি ভর্তা

    লইট্টা মাছ, ইংরেজিতে বলা হয় Bombay Duck। কিন্তু শুনতে হাঁস মনে হলেও আসলে বৃটিশদেরই দেয়া এই নাম। বৃটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লইট্টা শুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে আসতো। বৃটিশরা এই লইট্টা শুটকির চালানকে বলতো ‘মেইল’ বা ‘ডাক’। সেই থেকে ‘বোম্বে ডাক’। লইট্টা মাছ স্বস্তা মাছ। দামে স্বস্তা হলেও পুষ্টিতে ভরপুর এই লইট্টা মাছ।…

  • মজাদার ভর্তার রেসিপি

    বাঙ্গালী বলতেই মাছ ভাত আর ভর্তা। বাঙ্গালীদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটা খাবার। যদি হয় বাঙ্গালী তাহলে তো কথাই নেই ভর্তা কথাটা শুনলে জিভে পানি  চলে আসে না এমন বাঙ্গালী  খুজে পাওয়া বেশ কঠিন। আমরা সকলেই  কম বেশি ভর্তা বানাতে জানি। আর তাই আমরা আজকে হাজির হয়েছি  ৩ টি মজাদার সব ভর্তার রেসিপি নিয়ে তাহলে…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • | |

    রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

    শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে…

  • |

    ডুমুর চিংড়ির ভর্তা

    ডুমুর চিংড়ির ভর্তা ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি । উপকরণ:  ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ…

  • |

    শোল কুচি তে বেগুন ভর্তা

    শোল কুচি তে বেগুন ভর্তা   উপকরণ : বেগুন পোড়া (বড়) : ১টি শোল মাছ (কিউব করে কাটা): ১ বাটি পেঁয়াজ (কিউব করে কাটা)  :১ বাটি সরিষার তেল :৪/৫ টে চামচ হলুদ গুঁড়া ১ চামচ মরিচ গুঁড়া ২চা চামচ ধনে গুঁড়া ২চা চামচ ভাজা জিরার গুঁড়া:২ চামচ লবণ : স্বাদমতো টমেটো কুচি: আধা বাটি ধনেপাতা…

Leave a Reply