|

সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই তৈরী করে ফেলুন সুস্বাদু মাংসের কালিয়া।

প্রয়োজনীয় উপকরণঃ 
রাঁধুনী মাংসের মশলা – ১ প্যাকেট গরুর মাংস – ২ কেজি লবণ – পরিমাণমতো টকদই – আধা কাপ আদা বাটা – ২ টেবিল চা চামচ রসুন বাটা – ১ টেবিল চা চামচ শাহি জিরা বাটা – ১ চা চামচ কালো গোলমরিচ গুড়া – সামান্য টমেটো সস্ – ৪ টেবিল চামচ শুকনা মরিচ টালা গুড়া – ১ চা চামচ পেঁয়াজ কুঁচি – ১ কাপ বেরেস্তা – পরিমাণমতো কাঁচা মরিচ – পরিমাণমতো রন্ধনপ্রণালীঃ গরুর মাংস একটি বাটিতে নিয়ে ৬ চামচ রাঁধুনী মাংসের মশলা, লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা, শাহি জিরা বাটা, কালো গোলমরিচ গুড়া, টমেটো সস্, শুকনা মরিচ টালা গুড়া দিয়ে ভালমতো মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। পেঁয়াজ কুঁচি ১ কাপ একটি কড়াইতে ঢেলে তেল সহ গরম করুন। মশলা মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে দুই-তিনবার কষিয়ে ৬ কাপ বা পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন। তেল উপরে উঠে আসলে বেরেস্তা, বাকি রাঁধুনী মাংসের মশলা ও কাঁচা মরিচ ঢেলে নাড়ুন। এরপর কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলুন।

Similar Posts

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • | |

    গরুর মাংসের আচারি কষা

    গরুর মাংসের আচারি কষা রেসিপিঃ উপকরন : গরুর  মাংস ১ কেজি সরিষার তেল -১ কাপ লবণ-স্বাদমত হলুদের গুড়া- ১ চা চামচ মরিচ গুড়া-  ২ টেবিল চামচ ধনে গুড়া  -২ টেবিল চামচ আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ জিড়া বাটা   – ২ টেবিল চামচ আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে,…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • এই আবহাওয়ায় সুস্বাদু আচারি খিচুড়ি,

    বাইরে ঝুম বৃষ্টি ঝরছে। এই সময়টা যেন খিচুড়ি না হলেই নয়। বৃষ্টির সঙ্গে খিচুড়ির প্রেমটা যেন অনেক পুরনো। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো বৃষ্টি দিনে বাসায় খিচুড়ি নেই এটা যেন বড়ই বেমানান। তাই এই বৃষ্টি বিলাসে আচারি খিচুড়ি হলে দিনটা যাবে অন্যরকম। আচারি খিচুড়িতে যা যা প্রয়োজন- গরু/খাসি/মুরগি মাংস- ২ কেজি পোলাওয়ের চাল- ৪ কাপ…

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…