নারিকেল-চিংড়ি স্টিক

এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি-

উপকরণ

বড় চিংড়ি ৮টি।

নারিকেল বাটা ১ টেবিল-চামচ।

ময়দা ১ কাপ।

নারিকেল কুচি ১ কাপ।

স্টিক বা কাঠি ৮টি।

হলুদগুঁড়া ১ চা-চামচ।

মরিচগুঁড়া আধা চা-চামচ।

লেবুর রস ১ টেবিল-চামচ।

২টি ডিম (লবণ দিয়ে ফেটানো)। লবণ স্বাদমতো।

তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চিংড়ি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়া, নারিকেল বাটা, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর স্টিক বা কাঠিতে চিংড়ি লম্বা করে গেঁথে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে ডিমের মধ্যে চিংড়ি দিয়ে, ময়দা আর নারিকেলের কুচিতে মাখিয়ে গরম তেলে ভাজুন।

বাদামি রং হলে তেল ঝরিয়ে নামিয়ে আনুন।

 

Similar Posts

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…

  • ভীষণ মজার ডেজার্ট সাবুদানার পায়েস

    কিভাবে রান্না করবেন  ভীষণ মজার ডেজার্ট সাবুদানার পায়েস যত ভালো ভালো খাবারই লিস্ট থাকুক না কেন, খাবারের শেষে পাতে একটু মিষ্টিজাতীয় কোনও খাবার না হলে যেন ঠিক খাওয়াটাই জমে উঠে না। মিষ্টিপ্রিয় জাতি হিসেবে বাঙ্গালি জাতির নাম আছে বেশ । একারণেই আমাদের দেশের মিষ্টির দোকান গুলোর এত জনপ্রিয়তা লাভ করেছে । এ ছাড়া আমাদের দেশে…

  • |

    অল্প মশলায় গার্লিক বিফ

    অনেকেই খুব বেশি তেল-মশলায় গরুর মাংস রান্না খেতে পছন্দ করেন না। যারা অল্প মশলায় গরুর মাংস রান্না খেতে ভালোবাসেন তারা এবারের ঈদে গার্লিক বিফ রাঁধতে পারেন। ভিন্ন স্বাদের এই খাবারটি পছন্দ করবেন পরিবারের সবাই। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। জেনে নিন রেসিপিটি। উপকরণ গরুর মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ…

Leave a Reply