|

শীত মানেই ভাপা পিঠা

প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে।

আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল বেলা পিঠা বানাতেন। কুয়াশা ভেজা সেই সব সকালে ধোয়া ওঠা গরম ভাপা পিঠার কোন তুলনা নেই। এখন শহুরে ব্যস্ত জীবনে এসব করার কারো সময় হয়ে উঠে না। তাই অনেকেই ঘরে বানানো পিঠার চেয়ে বাজারে কিনতে পাওয়া পিঠাকেই বেশি ভাল মনে করেন।

আজ আমরা আপনাদের এই সব ঝামেলা থেকে মুক্তি দিতে , কি করে খুব সহজেই কম সময় এবং কম ঝামেলায় সুস্বাদু পিঠা ঘরে  বসেই বানাতে পারেন সেই কথাই বলবো। যাই হোক, কথা অনেক হলো, চলুন ঝটপট দেখে নেয়া যাক রেসিপি টি- 

উপকরণ : 

  • ২ কাপ চালেরগুঁড়া,
  • ১ কাপ খেজুরগুঁড়া,
  • ১ কাপ কোড়ানো নারিকেল, 
  • স্বাদ মতো লবণ,
  • পিঠা বানানোর বাটি,
  • একটি পাতিল,
  •  একটি ছিদ্রযুক্ত ঢাকনা।
  •  যদি আপনার বাসায় ভাপা পিঠা তৈরির মাটির পাত্র থাকে তাহলে সেটাও নিতে পারেন। 

প্রণালি :

  • প্রথমে চালের গুড়া চালুনিতেকরে চেলে নিতে হবে।
  •  এরপর চালের গুঁড়োর সাথে পানি ছিটিয়ে দিন। 
  •  লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন।
  •  খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে।
  • বড় ছিদ্র যুক্ত প্লাস্টিকের ঝুড়িতে করে আবার চেলে নিন।  
  • হাড়িতে পানি দিয়ে গরম করে নিন।
  • পিঠা বানানোর ছাচ অথবা ঢাকনা টি হাড়ির উপর বসিয়ে দিন। 
  • আটার গোলা অথবা মাটি গুলিয়ে পিঠার ছাচ বা ঢাকনার চারপাশ টা হাড়ির সাথে লাগিয়ে দিন যাতে বাতাস বের না হয়ে যেতে পারে।  
  • ছোট বাটিতে মাখানো চালের গুঁড়ো নিয়ে তার মাঝখানে পরিমাণ মত গুড় দিন।
  • গুড়ের উপর নারকেল ছড়িয়ে দিন। 
  • এরপর ওপরে অল্প চালের গুঁড়ো দিয়ে পাতলা কাপড় দিয়ে বাটির মুখ ঢেকে পিঠার ছাচ বা  ছিদ্রযুক্ত ঢাকুনির ওপর বাটি উল্টে  রাখুন।
  • বাটি টা সরিয়ে নিন।
  • ২ থেকে ৩ মিনিট অপেক্ষাকরুন। 
  • পছন্দমত গরম গরম পরিবেশন করুন।

যদি আপনার বাসায় উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা জনিত রোগি থাকে তাহলে পিঠার ভেতরে নারকেল দেবেন না। ্পরিবেশনের সময় পিঠার উপরে নারকেল ছড়িয়ে দিন। 

 

 

 

 

 

Similar Posts

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

  • আলু ও পাউরুটি দিয়ে সুস্বাদু বিকালের নাস্তা

    পদ্ধতি প্রথমে কয়েকটা পাউরুটির টুকরো নিতে হবে এবং এর শক্ত টুকরো গুলো কেটে ফেলে দিতে হবে। এখন একটা বোলে এক কাপ পরিমাণ বেসন নিতে হবে। এরপর এর ভিতর দিতে হবে ১/৪ চা চামচ হলুদের গুড়া। এবার দিতে হবে ১/৪ চা চামচ লাল মরিচের গুড়া। এখন এর ভিতর স্বাদ পরিমাণ লবণ দিতে হবে। এর সাথে ১/৪…

  • ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল

    আমরা সবসময় নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন রেসিপি খুঁজে থাকি। সেটা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের অথবা আপনার সন্তানের টিফিন। কিন্তু ঝটপট খাবার অবশ্যই সুস্বাদুও হতে হবে। আর তাইতো আজকের রেসিপিতে নিয়ে আসা হয়েছে মজাদার ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল রেসিপিঃ ময়দার…

  • সকালের নাস্তায় চিকেন মিটলোফ

    সকালে নাস্তার টেবিলে ভিন্ন স্বাদের খাবার সবাই পছন্দ। আর সকালের নাস্তা পুষ্টিকর না হলে সারাদিন কাজে শক্তিও পাওয়া যায় না। তাই চিকেন মিটলোফ হতে পারে একটি ভাল নাস্তা। উপকরণ মুরগির কিমা ৫০০ গ্রাম, সিদ্ধ আলু ১/৪ কাপ, পেয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচের গুড়া…

  • দই – মাংস রান্নার রেসিপি

    বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক- উপকরণ : মাংস- ১/২ কেজি, টক দই- ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ…

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …