|

সবার পছন্দের সবজির মালাইকারি

সবজির নাম শুনলেই যেন বাচ্চাদের জ্বর চলে আসে। প্রায় সময় ই দেখা যায় বাচ্চারা সবজির নাম শুনলেই হয় নাক কুঁচকায় নয় দৌড়ে পালায়। যার ফলে তাদের সঠিক পুস্টি থেকে যায় অপূর্ণ আর মায়েরা পড়েন দুশ্চিন্তায়। এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে নিয়ে আসুন রান্নায় বিচিত্রতা।আপনার রান্নায় বৈচিত্র্যতা আনতে আজ আমরা এনেছি সবজির মালাইকারি। এই রেসিপিটি আপনার বাচ্চার মন কেরে নিবে। দেখা যাক রেসিপিটি-

উপকরণঃ

ফুল কপি – ৩ কাপ
গাজর – ৩ কাপ
পেঁপে – ৩ কাপ
মটরশুটি – ১ কাপ
আলু – ৩ কাপ
বরবটি টুকরা – ১ কাপ
নারিকেলের দুধ – ২ কাপ
পেঁয়াজ কুচি – ৩ টেবিল চামচ
কাচামরিচ – ৩\৪ টি
আদাবাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ১\২ টেবিল চামচ
মরিচ গুড়া – ১\২ চা চামচ
হলুদ গুড়া – ১\২ চা চামচ
ধনে গুড়া – ১/২ চা চামচ
জিরা গুড়া – ১\২ চা চামচ
গরম মশলা গুড়া – ১ চা চামচ
লবণ স্বাদমতো
ঘি\তেল – ৩ টেবিল চামচ
চিনি – ১ চা চামচ

প্রণালীঃ

-কড়াইতে ঘি দিন।
– গরম হলে পেঁয়াজকুচি বাদামী করে ভাজতে হবে।
– গরম মশলা ব্যতীত সব বা্‌টা ও গুড়া মশলা পানি দিয়ে কষাতে হবে
– মশলা থেকে তেল আলাদা হলে নারিকেল দুধ দিতে হবে।
– ফুটে উঠলে যে সবজি দেরিতে সিদ্ধ হবে সেটি আগে দিতে হবে আর যে সবজি         তাড়াতাড়ি সিদ্ধ হবে সেটি পরে দিতে হবে।
– লবণ ও চিনি দিতে হবে।
– মাঝারি আচে সিদ্ধ করতে হবে।
– সবজি সিদ্ধ হলে ঝোল মাখা মাখা হয়ে গেলে গরম মশলা গুড়া দিতে হবে।
– ঢেকে ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে।

সাদা ভাত অথবা সাদা পোলাউয়ের সাথে ও পরিবেশন করতে পারেন।

Similar Posts

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • টক মিষ্টি চিকেন কারি।

    চিকেন আমাদের প্রায় সবারই পছন্দ। চিকেন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। কিন্তু স্বাদে ভিন্নতা আনতে আজ দুপুরের খাবারের মেন্যুতে রাখতে পারেন প্রচলিত রেসিপিগুলো থেকে একটু ভিন্ন একটি রেসিপি ‘টক মিষ্টি চিকেন কারি’। আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে হয় সুস্বাদু এই খাবারটি। প্রয়োজনীয় উপকরণ: গাজর কিউব করে কাটা- ১ কাপ ক্যাপসিকাম বড় স্কয়ার…

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • |

    ডিম ঝুড়ি সবজি

    ডিম ঝুড়ি সবজি রেসিপিঃ উপকরণঃ ১। ডিম – ১টি ২। মিষ্টিকুমড়া – ১ বাটি (ছোট) ৩। পেঁপে – ১ বাটি (ছোট) ৪। ফুলকপি – ১ বাটি (ছোট) ৫। পিয়াজ পাতা- ১ বাটি (ছোট) ৬। ব্রকলি ছোট- ১টি ৭। কাঁচামরিচ ফালিকরা – ৪/৫ টি ৮। পিয়াজ কুচি মাঝারি – ১টি ৯। রসুন কুচি – ২ টি…

  • চাইনিজ মিক্সড ভেজিটেবল রান্নার রেসিপি

    সবজি তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। কিন্তু চিকেন চাইনিজ মিক্সড ভেজিটেবলটা একটু ভিন্নধর্মী বলেই হয়ত আমরা বেশি পছন্দ করে থাকি। তাই বাইরে গেলেই ফ্রাইড রাইসের সঙ্গে এই সবজি থাকা চাই-ই চাই। আসুন ঘরে বসেই শিখে নেই চাইনিজ মিক্সড ভেজিটেবল। যা যা লাগবে: মিক্সড সবজি: – চিচিংগা (প্রধান সবজি হিসাবে ধরা হয়েছে), – গাজর,…