আচার বিক্রি শুরু করার গল্প

ভাইয়া আপনাদের তো অনেক আচার এর মধ্যে আপনার পছন্দের কোনটা?
 
প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়-
 
আমাদের আচার বিক্রি শুরু করার গল্প বলি তাহলেই বুঝতে পারবেন 🙂
 
আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে! এর মাঝে মাঝে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি। আর এমন আবহাওয়া হলেই আমার খাবারের মেনুতে খিচুড়ি চাই। উহু শুধু খিচিড়ি হলে চলবে না। চাই আলু ভর্তা, বেগুন ভাজি, আর ম্যাসড জলপাইয়ের আচার। এই মেন্যু না পেলে সেদিন আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। শুধু এই কারনেই সারা বছরের জন্য জলপাইয়ের আচার করে রাখে।
একবার আমার কয়কজন বন্ধু বিকেলে বাসায় আসে আড্ডা দিতে।
এর মধ্যে হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একবারে থামার নাম না নিয়ে অবিরত বৃষ্টি হয়ে চলেছে। আমরা আড্ডা দিতে দিতে কখন যে রাত ৯ টা বেজে গেছে টের পাইনি। এর আমাদের আড্ডার মধ্যে আমার স্ত্রী কখন উঠে রান্না ঘরে চলে গেছে সেটাও খেয়াল করিনি।
 
আমার স্ত্রীঃ এই তোমরা আড্ডাই দিবা না গরম ঘরম খিচুড়িও খাবা!
 
আমিঃ আরে তুমি খিচুড়ি করলে কখন?
 
আমার স্ত্রীঃ তোমরা কয়জন একসাথে হলে আর সময় জ্ঞান থাকে? এখন ৯ঃ২০ বাজে।
 
আমি মোবাইলে টাইম দেখে অবাক, সত্যই তো অনেক সময় পার হয়েছে, বুঝতেই পারিনি। চল খাই 🙂
 
সবার প্লেটে আমার ফেভারিট ডিশ খিচুড়ি, আলু ভর্তা , ডিম ভাজি আর জলপাইয়ের আচার।
 
এক বন্ধু খেতে খেতে বললো বন্ধু খিচুড়িতো না মনে হচ্ছে অমৃত খাচ্ছি।
 
আর এই জলপাইয়ের আচার একবার কেউ খাইলে প্রেমে পড়ে যাবে!
massed-jolpai 
আমার স্ত্রীঃ হইছে আর পাম দিতে হবে না, আর একটু আচার লাগবে বললেই পারো।
 
বন্ধু বললো যদি বেশি থাকে একটু কৌটায় দিয়ে দাও বাসায় নিয়ে যাবো। এর কিছুদিন পর সেই বন্ধু ফোন করে বললো বন্ধু কিছু মনে কইরো না একটা কথা বলি। তোমরাতো মসলার ব্যবসা করবো সাথে আচার ও বিক্রি করতে পারো, ভাবির আচার বাবনোর যে হাত নির্ঘাত ভালো চলবে। আর যদি ভাবি পারে আমাকে ৫ কেজি জলপাইয়ের আচার বানায়ে দিও।
 
সেই থেকে আমাদের আচারের যাত্রা শুরু। ধন্যবাদ বন্ধু তুমি অনুপ্রেরণা না দিয়ে হয়তো শুরু করাই হত না। 

Similar Posts

  • ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার

    বোম্বাই মরিচঃ   বোম্বাই মরিচ , মরিচের একটি প্রজাতি যা প্রচন্ড ঝালের জন্য পরিচিত। নাগা মরিচ সহ অন্যান্য আরো অনেক নামে এই মরিচ টি পরিচিত  । কেউ কেউ এটি কে ফোটকা মরিচ হিসেবে ও জানেন । অনেকেই একে ভুত মরিচ বলে ডেকে থাকেন এর প্রচন্ড ঝালের কারনে । ঝালটা যদি পরিমাপ  করা হয় তাহলে এর…

  • অসাধারণ গুনে ভরপুর আলুবোখারা

    আলুবোখারা এমন একটি ফল যা ছোট বড় সকলের পছন্দের। আমরা অনেকই জানিনা এর উপকারিতা কতটুকু।অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আলু বোখারা। আলু বোখরাকে একেক জায়গায় একেক নামে ডাকা হয়ে থাকে। কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে এটিকে ডাকা হয়ে থাকে। বাংলাদেশে এটিকে সাধারণত আলু বোখারা নামে ডাকা হয়ে থাকে। আমরা সাধারণত আলু বোখরার নাম জানলেও এর...
  • কালো জিরারা আচার

    কালোজিরা কালোজিরা একটি মাঝারি আকৃতির মৌসুমী গাছ, একবার ফুল ও ফল হয়। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn। এর স্ত্রী, পুরুষ দুই ধরনের ফুল হয়, রং সাধারণত হয় নীলচে সাদা, পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট । কিনারায় একটা বাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয় । গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টি...
  • চুইঝাল স্পেশাল “স্ম্যাসড জলপাই” এর আচার

    চুইঝাল ডট কম- একটি পরিচিত নাম। সুস্বাদু এবং মুখোরোচক আচারের জন্য সবার মুখে  চুইঝাল এর নাম। অনেকেই জানতে চান যে, কিভাবে এত স্বুসাদু আর মুখোরোচক অথচ স্বাস্থ্যসম্মত আচার চুইঝাল কিভাবে বানায়। এতদিন আমরা এই সম্পর্কে কিছু বলি নি। আজ আমি আপনাদের কে একটা গল্প বলবো। গাছে ঝুলতে থাকা তাজা জলপাই থেকে বোতলের স্ম্যাসড জলপাই এর…

  • বরই এর গুনাগুণ

    বরই, কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল এই ফলটি প্রায় সবারই খুব প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা, যেকোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত। এমনকি শুকনো বরই এর আচার বানিয়ে খাওয়া যায়।বরই এর বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। টক, ঝাল বা মিষ্টি সবই আমাদের পছন্দ। চলুন একটু জেনে নেই বরই-এর উপকারী দিক...
  • সকল রোগের মহৌষধ কালোজিরা

    আমরা সবাই জানি কালোজিরা দরকারি মসলা। প্রায় অনেক রান্নাতেই স্বাদ তৈরি করতে রোজই ব্যবহার হয় এটি। অথচ পুষ্টিবিদ ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, শুধু রান্নায় স্বাদ যোগ করাই এর একমাত্র কাজ নয়। বরং প্রতিদিনের পাতে উপস্থিত থেকে শরীরকে নানা অসুখের সঙ্গে লড়তেও সাহায্য করে।  কালোজিরা একটি মাঝারি আকৃতির মৌসুমী গাছ, একবার ফুল ও ফল হয়। এর বৈজ্ঞানিক...