বাড়িতেই বানিয়ে নিন গোলাপ জল

আমরা সবাই জানি ফুলের রানী বলতে গোলাপ ফুলকে বোঝানো হয়ে থাকে। গোলাপ শুধু সৌন্দর্যের ধারক নয়, রূপচর্চায় এর বিশেষ ভূমিকা পালন করে । নারীদের সৌন্দর্যচর্চায়, বিভিন্ন  প্যাকের সাথে  গোলাপ জল ব্যবহার করে থাকি । সেই আদি যুগ থেকেই ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে । বাজার ঘুরলে পাওয়া যায় নানা ব্র্যান্ডের গোলাপ জল। কিন্তু বাজারের গোলাপ জল অনেকের ত্বকে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই বাজার থেকে না কিনে ঘরে তৈরি করে নিতে পারেন গোলাপ জল। শুনতে কঠিন মনে হলেও গোলাপ জল ঘরে বানানো বেশ সহজ।

যা যা লাগবে:

গোলাপের পাপড়ি ১ কাপ

পানি ১-১/৪ কাপ

প্রণালী:

১। প্রথমে পাপড়িগুলো অবশ্যই তাজা ও প্রাকৃতিক গোলাপ ফুলের হতে হবে। রাসায়নিক ছিটানো, কৃত্রিম ভাবে সতেজ রাখা বা হাইব্রিড গোলাপের পাপড়ি ব্যবহার না করাই ভালো ।

২। এরপর পাপড়িগুলো ছিঁড়ে নিতে হবে ।

৩। তারপর  পাপড়িগুলো ধুয়ে ফেলুন ভালো করে যেন ময়লা না থাকে ।

৪। পাপড়িগুলো একটি পরিষ্কার পাত্রে  রাখুন। রান্না করা বা চা তৈরির হাঁড়ি ব্যবহার করবেন মোটেও করবেন না। দুধের হাঁড়ি খুব ভালো করে মেজে তারপর ব্যবহার করা যাবে বা নতুন হাড়ি নিতে পারেন ভালো হয় ।

৫। এবার  এতে পানি দিয়ে দিন ঠিক যেটুকু বলা আছে। খুব বেশি পানি দিলে গোলাপ জল পাতলা হয়ে যাবে ।

৬। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে হাড়িটি চুলায় দিন।

৭। গোলাপ পানি জ্বাল দেবেন, বলক আনাবেন না। বলক তুললে  গোলাপ জলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে।

৮। যতক্ষণ না পানির রং পরিবর্তন হয়ে গোলাপের রং এর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি জ্বাল দিতে থাকবেন খুব অল্প আঁচে ।

৯। একটু  লক্ষ্য করলে গোলাপের তেল পৃষ্ঠের উপর ভাসমান দেখতে পাবেন।

১০। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি এয়ার টাইট বয়ামে গোলাপ জল ভরে রাখুন ।

১১। যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান তারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন গোলাপ জল।

যেসব কাজে গোলাপজল ব্যবহার করা হয়:

১) নারীরা গোলাপজল ত্বকের টোনার হিসেবে ব্যবহার করে থাকে । এটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা ও অন্যান্য ময়লা মুছে ফেলে  ত্বককে ঠাণ্ডা করে দেয়। ঠান্ডা গোলাপ জল একটি তুলার বলে লাগিয়ে ত্বকের টোনার হিসেবে ব্যবহার করা যায় এতে ত্বক ফ্রেস হয় ।

২) ক্লিঞ্জার বা পরিস্কারক হিসেবে ব্যবহার করতে সমান পরিমাণ মধু ও গোলাপজল মিশিয়ে নিন । এরপর তুলায় লাগিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫- ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক পরিস্কার হয়ে গেছে।

 

Similar Posts

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • গাজরের রসে উজ্জ্বল ত্বক

    ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায়…

  • মুখের সৌন্দর্যে ঘি

    কর্মব্যস্ত দিনের শেষে ত্বক কেমন শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা কমে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। ফলে অসময়ে ত্বক বুড়িয়ে যায়। সেই সঙ্গে কমে সৌন্দর্য। এ ক্ষেত্রে সমপরিমাণ ঘি এবং পানি নিয়ে তা ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে রোজ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা…

  • গুঁড়া দুধে রুপচর্চা!

    ত্বকের যত্নে আমরা কত কিনা ব্যবহার করি। তবে এক্ষেত্রে কাঁচা দুধের ব্যবহার আদিযুগ থেকে চলে আসলেও কখনও গুঁড়া দুধ ব্যবহারের চিন্তা কি মাথায় এসেছে? না এসে থাকলে এবার মাথায় আনুন। সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল করে মিশে গেছে, তখন পেস্টটি মুখে লাগিয়ে কম করে…

  • সৌন্দর্যচর্চায় পাতা

    সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা অনেকেই হয়তো জানি না প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাতা। আমরা অনেকেই জানি ত্বক ও চুলের পরিচর্যায় নিম ও তুলসীপাতার উপকারিতার কথা । তাই সৌন্দর্যচর্চায় এ দুই পাতার জনপ্রিয়তা অনেক বেশি। তবে ২ টি পাতা ছাড়াও আমাদের পরিচিত আরও অনেক পাতা আছে, যাদের…

Leave a Reply