মসলা চা

শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা তাহলে তো কথাই নেই ।  দারজিলিং-এর মসলা চা সম্পর্কে আমরা অনেকেই । তবে তা খেয়েছন কখনো। আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন মসলা চা।খুবই সহজ বানানো ।

 

 

মশলা চা পানের উপকারিতাঃ

 

মশলা চা পান করলে শরীরের  রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় । শুধু গরম মশলার ব্যবহার যেন এক কাপ চা পানের উপকারিতা বাড়িয়ে দেয় বহুগুণ। চায়ে ভেষজ বা মশলা ব্যবহারের ফলে এরা পরিপাকে সাহায্য করে।  শীতের মৌসুমি সর্দি ও কাশি প্রতিরোধেও এই চা অত্যন্ত চমৎকার কাজ দেয়। মশলা চায়ে একই সাথে  হরেক রকম মশলার উপস্থিতি হতে পারে আপনার নানাবিধ সমস্যার সমাধান।

মশলা চা গরম বা ঠান্ডা অবস্থায় পান করা যেতে পারে। তবে গরম অবস্থায় পান করা বেশি ভাল ।

 

উপকরণঃ

পানি-২-৩  কাপ

এলাচ- ২-৩ টি

দারূচিনি- ১-২  টি

লবঙ্গ- ২-৩টি

জোয়ান- হাফ  চা চামচ

চিনি- সামান্য ( যে যতটুকু চায় )

চা পাতা- ২-৩  চা চামচ

দুধ-পরিমাণ মত ( আবার কেঊ দুধ দিতে না চায়লেও সমস্যা নেই)

প্রস্তুত প্রণালীঃ

* প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে এলাচ,দারুচিনি ,লবঙ্গ ও জোয়ান গূড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ৪-৫ মিনিট  । এবার তাতে চা পাতা দিন। । অল্প আঁচে মিশ্রণ টি  ফুটান ।

* যখন মিশ্রণটি ফুটতে শুরু করবে তখন তাতে সামান্য  চিনি দিন ।

* পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে তাতে দুধ মিশিয়ে নিন  ।

* এই অবস্থায় আরো ২-৩  মিনিট ফুটান এবং নিমিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন ।

* চায়ের মিষ্টতা বাড়াতে চাইলে চিনির সাথে মধু মেশাতে পারেন ।

* তারপর গরম গরম পরিবেশন করুন ।

 

Similar Posts

  • স্বাস্থ্যকর গুড়ের শরবত

    ওজন কমাতে মিষ্টি খাবার খাওয়া যেন আমরা  অনেকেই ভুলেই গেছি প্রায় । এই গরমে চিনিযুক্ত শরবত বা পানীয় না খেয়ে চিনির বদলে খেতে পারেন গুড়ের তৈরি শরবত। অনেকেই জানি না চিনির থেকে কম মাত্রায় ক্যালোরি রয়েছে গুড়ে। যা ওজন কমাতে সাহায্য  করে। এছাড়াও গুড় একটি দুর্দান্ত ডিটক্সিফায়ার। যা পুরো শরীরকে পরিষ্কার করতেও সহয়তা  করে ।…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • ইফতারে প্রাণ জুড়াতে তরমুজের শরবত

    চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে রমজানের  সময় খাবারের আয়োজনে থাকে নানা ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময়  কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে আমাদের সাহরি ও ইফতারে সময় ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয় । রোজার সময় আমরা অনেকেই আছি ভাঁজা পোড়া খেয়ে থাকি বিভিন্ন ধরনের…

  • ডাবের পানি ১১ রোগের ওষুধ

    ডাবের পানি খাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা । একাধিক গবেষণায় দেখা গেছে শুধু গরমকাল নয়, সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায়, তাহলে একাধিক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে…

  • গরমে প্রাণজুড়ানো শরবত

    রাজধানীসহ সারা দেশে এখন চলছে প্রচণ্ড গরম এই গরম দিন দিন বাড়তেই থাকবে । ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লবণ। প্রায়ই সবাইকেই  ডিহাইড্রেশনের শিকার হতে হয় গরমে । তাই এই  গরমে আমাদের পানীয় খাবার পরিমাণ বাড়াতে হবে । আর এই তীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরে এক গ্লাস ঠাণ্ডা শরবত হলে যেন আর কিছু…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

Leave a Reply