| |

রসুন দিয়ে চ্যাঁপা শুঁটকি ভুনা

শুটকির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে,  কেউ আবার শুটকির কথা শুনলেই পালায়। শুটকি আসলে খুবই মজাদার আর জিভে জল আনার মতই খাবার। যদি সেভাবে রান্না করে খাওয়া কিংবা খাওয়ানো যায়। যারা শুধুমাত্র শুটকির গন্ধের কথা চিন্তা করে কখনোই শুটকি চেখে দেখেননি  তাদের জন্য যারা শুঁটকি খেতে খুব বেশি ভালবাসেন আজকের স্পেশাল রেসিপি। আজকে থাকছে রসুন দিয়ে চ্যাপা শুঁটকি ভুনার।

 

যা যা লাগবে –

  • চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম,
  • রসুন বাটা ২ টেবিল চামচ,
  • রসুন স্লাইস আধা কাপ,
  • পেঁয়াজ কুচি ১ কাপ,
  • মরিচ বাটা ২ টেবিল চামচ,
  • হলুদ বাটা ১ চা চামচ,
  • ফিশ সস ১ চা চামচ,
  • লবণ স্বাদমতো,
  • তেল ১/৩ কাপ,
  • কাঁচা মরিচ ৪টি।

 প্রস্তুতপ্রণালি-

  • প্রথমে শুঁটকি ভালো করে ধুয়ে বেটে নিন।
  • এরপর কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ ও রসুন স্লাইস দিন।
  • পেঁয়াজ ও রসুন নরম হলে হলুদ, মরিচ ও রসুন বাটা দিয়ে ভুনে নিন কোয়ার্টার কাপ পানি দিয়ে।
  • মসলা ভুনাভুনা হলে শুঁটকি, লবণ ও ফিশসস দিয়ে ভুনতে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ দিন।
  • এবার বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ চিরে দিন। ঝাল কম খেতে চাইলে আস্ত মরিচ দিন।
  • তেল চকচকে হয়ে উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চ্যাপা শুঁটকি ভুনা।

 

চুইঝাল অর্গানিক চ্যাঁপা শুটকি ঘরে বসে পেতে ক্লিক করুন

অথবা অর্ডার করার জন্য কল করুন- 01752805798

আপনার রান্না ঘরের নিত্যদিনের সাথি-

Chuijhal.com

ধন্যবাদ

Similar Posts

  • |

    সুজির কেক

    সুজি দিয়ে সাধারণত আমরা হালুয়া জাতীয় খাবার তৈরি করে থাকি। কিন্তু আপনি জানেন কি? সুজি দিয়ে আরো মজার মজার খাবার তৈরি করা যায়। তার মাঝে একটি হচ্ছে সুজির কেক। এটি দেখতে যেমন সুন্দর। খেতেও তেমনি মজাদার।   তাহলে আসুন যেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার সুজির কেক। উপকরণ সুজি – আধা কাপ থেকে ১ কাপ…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ

    স্যুপ দিন দিন আমাদের দেশে দারুন জনপ্রিয় হচ্ছে। চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম প্রধান আইটেম হচ্ছে বিভিন্ন ধরনের স্যুপ। আজ দেখুন সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ এর রেসিপি। উপকরণঃ মাখন – ২ টেবিল চামচ গাজর – ১ কাপ পেঁয়াজ – আধা কাপ দারুচিনি – ১ টুকরো মাংস – ছোট ছোট টুকরো করা মাংসের স্টক – ৪ কাপ সয়াসস…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • চুইঝালের আমচুরের আচার কিভাবে তৈরি হয়?

    আজ আমাদের জানাবো আমচুরের আচার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আমচুর বা আমের ফলির আচার আমাদের অন্যতম বেস্ট সেলার একটা আচার। বেস্ট সেলার হওয়ার পেছনে যথেষ্ট কারন আছে! রয়েছে আমাদের প্রডাকশন টিমের দিন রাতের পরিশ্রম! এত আমের ফলি বা আমচুর কিভাবে পাই? প্রতি বছর কাল বৈশাখী বা মৌসুমি বায়ু পরিবর্তনের কারনে যে ঝড় হয়ে তাহে প্রায় কয়েক...
  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…