| | |

লাউ চিংড়ি রেসিপি

লাউ চিংড়ি

প্রয়োজনীয় উপকরণঃ

১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা

২. কুচো/ছোট চিংড়ি এক কাপ

৩. সরষের তেল দুই টেবিল চামচ

৪. পেঁয়াজ কুচি আধা কাপ

৫. কাঁচা মরিচ ৭/৮ টি

৬. আদা-রসুন বাটা এক চা চামচ

৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ

৮. লবণ, পানি প্রয়োজনমতো

৯. দুমুঠো কুচো ধনেপাতা

১০. অর্ধেক টমেটো

প্রস্তুত প্রণালীঃ

হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙ স্বচ্ছ হয়ে আসলে  দুটো ফালি কাঁচামরি,  টমেটো,বাটা ও গুঁড়া মশলা, লবণ একটু  পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো মশলার উপরে তেল উঠে আসলে চিংড়ি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতোক্ষণ না চিংড়ির রঙ লাল হয়ে আসে। চুলার আঁচ থাকবে মিডিয়ামে।

এবার এর সাথে লাউ দিয়ে ভালোভাবে উল্টেপাল্টে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট। চউলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লো হিটে। ১০ মিনিট পর ঢাকনা তুলে আরেকবার নেড়ে ঝোলের জন্য পানি দিয়ে নিতে হবে।এখন চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে হাই হিটে।

এখন ফোড়নের জন্য আলাদা কড়াইয়ে অল্প সরষের তেল নিয়ে অল্প পেঁয়াজ কুচি একটু বাদামি করে ভেজে নিতে হবে। লাউ তরকারি হয়ে আসলে এই ফোড়ন, গোটা কাঁচামরিচ বাকিগুলোর আগা একটু ভেঙে, ধনে পাতা কুচি – সব একসাথে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে ১০/১৫ মিনিটের জন্য। চুলা বন্ধ রাখতে হব্র রভাবে দমে দেয়ার সময়।

lau-chingri লাউ চিংড়ি @chuijhal.com

পরিবেশনঃ

বাঙালি রান্না পরিবেশনের সময় মাটির বাসনকোসনে দেয়ার চেষ্টা করা উচিত। লাউ এর সালুন ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। এই পরিমাণের লাউয়ের সালুন  ৪-৫ জন মানুষ খেতে পারবে অনায়াসে।

রেসিপিদাতার নামঃ

আফসানা আফরিন আর্থি

 

 

 

afsana-afrin-arthy@chuijhal.com

 

পেশাঃশিক্ষার্থী

শখঃবাগান করা ও মাঝেমাঝে

কুকিং এক্সপেরিমেন্ট করা।

Similar Posts

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • |

    নতুন আলু দিয়ে মগজ ভুনা

    নতুন আলু দিয়ে মগজ ভুনা রেসিপি উপকরনঃ আলু কিউব ১ কাপ মগজ      ১ টা পিয়াজ কুচি হাফ কাপ হলুদ গুড়া  হাফ  চা চামচ মরিচ গুড়া দেড় চা চামচ জিরা গুড়া  ১ চা চামচ ধনিয়া গুড়া হাফ চা চামচ আদা বাটা  হাফ চা চামচ রসুন বাটা  হাফ চা চামচ দালচিনি  ৩/৪ টুকরা সাদা এলাচ ৪ টা…

  • |

    শাহী মুরগীর রোস্ট

    শাহী মুরগীর রোস্ট রেসিপিঃ উপকরণঃ              ১.মুরগী, (মাঝারি সাইজ ৮০০গ্রাম,টুকরো করে নেওয়া)                ২.টকদৈ ১কাপ                ৩.ঘি  ৬-৭ টেবিল চামচ                ৪.সয়াবিন তেল ১/২ কাপ                ৫.পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ…

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…

  • |

    কাচ্চি বিরিয়ানি রান্নার কৌশল

    শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই। কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই।…

  • |

    ভুনা মাংস

    ভুনা মাংস রেসিপি উপকরণ : ১. গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি, ২. সরিষার তেল ২ টেবিল চামচ, ৩. পেঁয়াজ (বড়) ৬টি, ৪. শাহি জিরা ১ টেবিল চামচ, ৫. আদা বাটা ২ টেবিল চামচ, ৬. রসুন বাটা ২ টেবিল চামচ, ৭. সরিষার দানা ১ টেবিল চামচ, ৮. লবণ স্বাদমতো, ৯. হলুদ গুঁড়া ১ চা চামচ,…