methi-মেথি
|

শক্ত মজবুত চুল পেতে চান ?

মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন,প্রোটিন,পটাশিয়াম,লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলব মেথির তেলের কথা।কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সময় সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে। তাই তেল ব্যবহার করুন। এটাও একইরকম উপকার দেবে আর কোন সমস্যাও হবেনা। মেথিতে রয়েছে একপ্রকার হরমোন যা চুলের বৃদ্ধি ঘটায় আর হেয়ার ফলিকলকে মজবুত রাখে। এছাড়াও মেথিতে আছে নিকোটিন অ্যাসিড ও লেসিথিন নামক উপাদান যা পাতলা চুল ঘন করতে সাহায্য করে। এছাড়াও মেথিতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুনাগুণ,যা স্ক্যাল্পের ইনফেকশন রোধ করে এবং এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী হবে মেথির তেল আপনার চুলের জন্য।methi-মেথিএই তেল ব্যবহারের উপকারিতা১. চুলের গোড়া মজবুত করে।২. মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে।৩. নতুন চুল গজাতে সাহায্য করে।৪. চুল পড়া রোধ করে।৫. চুলের আগা ফাটা দূর করে।৬. খুশকি দূর করে।৭. অকালে চুল সাদা হওয়া থেকে রক্ষা করে।৮. মাথার ত্বকের সংক্রমণ দূর করে।কিভাবে ব্যবহার করবেন ভাবচেছন আসুন জেনে নেই।

মেথির তেল ও ডিম

মেথি ও ডিম দুটোই চুলের জন্য দারুণ উপকারী।এটি চুলকে চকচকে,সিল্কি করতে দারুণ কাজ দেয়।

উপকরণ

মেথির তেল ১চামচ ও একটি ডিমের কুসুম।

পদ্ধতি

মেথির তেল ও কুসুম ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশান যাতে কুসুম দলা পাকিয়ে না থেকে ভালো করে মিশে যায়।এবার মিশ্রণটা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগান। আধঘণ্টা রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন। এটা শুধু চুল চকচকে করবে না,চুল পড়াও কমাবে ও ড্রাই স্ক্যাল্পের সমস্যার সমাধান করবে। সপ্তাহে একবার করলেই কাজ হবে। 

মেথির তেল ও লেবুর রস

অনেক কিছু ট্রাই করেও খুশকি থেকে রেহাই মেলেনি? তাহলে ব্যবহার করুন মেথির তেল ও লেবুর রস। পাতিলেবু খুশকির জন্য উপকারী এটা সবাই জানি।তার সঙ্গে মেথিও কিন্তু সমান উপকারী খুশকির সমস্যায়।বুঝতে পারছেন দুটো একসাথে লাগালে,কত ভালোই না ফল পাওয়া যাবে।

উপকরণ

২চামচ মেথির তেল ও ১চামচ লেবুর রস।

পদ্ধতি

২চামচ মেথির তেলের সঙ্গে ১চামচ লেবুর রস মেশান। মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন এমনি।

প্রয়োগ পদ্ধতি

এই মিশ্রণটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। আধঘণ্টা রাখুন।তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।তবে পর পর দুদিন না।মাঝে ফাঁক দেবেন। 

মেথির তেল ও দই

চুলের একটা সাধারণ সমস্যা হচ্ছে চুল ফেটে যাওয়া। আর চুল ফেটে গেলেই ব্যাস ভীষণ চুল পড়তে থাকে।এক্ষেত্রে ব্যবহার করুন মেথির তেল ও দই।methir-tel মেথির-তেল

উপকরণ

১চামচ মেথির তেল ও হাফ কাপ টক দই।

পদ্ধতি

প্রথমে এক চামচ মেথির তেল স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন।এবার একটা  জায়গায় মেথির পেস্ট বানান। এবার এই পেস্টে টক দই মেশান।চাইলে এই পেস্টে একটু মেথির তেলও দিতে পারেন। ভালো করে দুটো উপকরণ মেশান।

প্রয়োগ পদ্ধতি

এবার এই মিশ্রণটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান। আধঘণ্টার একটু বেশি রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে ছুটির দিনটি এটা করে ফেলুন। এটা চুল ফাটা তো কমাবেই,তার সাথে চুল হয়ে উঠবে ঘন ও ঝলমলে।

Similar Posts

  • |

    শীতে নবজাতক শিশুর যত্ন

    নতুন মা হওয়া মোটেও সহজ কিছু নয়। রাতের পর রাত নির্ঘুম থেকে সন্তানকে বড় করতে হয়।শীতের সময় নবজাতকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ভাইরাস ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে আপনার শিশু। দুর্বল হয়ে পড়তে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা।  শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন নতুন মায়েদের জন্য দেওয়া…

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা

    ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা…

  • ঘুমের আগে চুলের যত্ন

    সারা দিনের ব্যস্ততা শেষে ক্লান্তি আর আলসেমি দুটোই একসঙ্গে ভর করে। তবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে আলসেমিটুকু জয় করতে হবে। রাতে শোবার আগে সামান্য পরিচর্যা চুলের সমস্যা থেকে মুক্তি দেবে। ♦ শোবার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন। সব…

  • চিনি দিয়ে রূপচর্চা

    আমি চিনি গো চিনি তোমারে … গান শোনাচ্ছি না চিনির কথা বলতে গান টা কানে বাজলো । চিনি একটি খুব প্রয়োজনিয় খাদ্যদ্রব্য। চিনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। রান্নায় ব্যবহার করা হয় চিনি। সেখানে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না। সব রান্নাতেই বাড়তি স্বাদ আনতে চিনির কোন তুলনা নেই। চিনি খেতে গেলে কতই না হিসেব-নিকেশ। ছেলেবেলায়…

  • হাতের ত্বকের যত্নে ৩টি টিপস

    প্রচুর সময় এবং অর্থ খরচ করে আমরা মুখের ত্বক ভীষণ যত্নে রাখি। হাতের ত্বক নিয়ে কয়জন চিন্তা করি? অথচ হাতের ত্বকের ওপর দিয়েই যায় সবচাইতে বেশি ঝড়ঝাপটা। বয়সের ছাপটাও সবার আগতে হাতের ত্বকেই প্রকট হয়ে ওঠে। তাই একটু হলেও যত্নে রাখুন হাত। হাতের যত্ন নিতে ঘরেই ম্যাসাজ করে নিতে পারেন। নিচে হাতের ত্বকের যত্নে ৩টি…