|

চুইঝালে গরুর মাংস

 

চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়।

জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে গরুর মাংস।

chuijhal-recipe চুইঝাল @chuijhal.comউপকরণ

  • গরুর মাংস ১ কেজি,
  •  চুইঝাল মাঝারি টুকরা করে কাটা ৮-১০ টুকরো 
  • আদাবাটা ২ টেবিল-চামচ,
  • রসুনবাটা ১ টেবিল-চামচ,
  • মরিচগুঁড়া ১ টেবিল-চামচ,
  • হলুদগুঁড়া ১ চা-চামচ,
  • জিরাবাটা ১ চা-চামচ।
  • পেঁয়াজকুচি ১ কাপ,
  • তেজপাতা ৪টি,
  • দারচিনি ৪ টুকরা,
  • এলাচ ৪টি, লবঙ্গ ৬টি,
  •  কাঁচা মরিচ ৫-৬টি,
  •  সরিষার তেল ১ কাপ,
  • গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,
  •  লেবুর রস-১ টেবিল চামচ,
  • লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী

  • প্রথমে মাংস ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিন।
  • তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব মসলা কষিয়ে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষান।
  • পরে পানি দিন।
  • মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া দিয়ে দিন।
  • সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিন।
  • এবার গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন চুইঝালে গরুর মাংস।

  
ঢাকায় সর্ব প্রথম চুইঝাল বিক্রি শুরু করে www.chuijhal.com । ২০১৫ সালে চুইঝাল যাত্রা শুরু করে এর পর থেকে নিয়মিত প্রতি সপ্তহে ১ দিন চুইঝাল আসে খুলনা থেকে। সরাসরি ফোন করেও অর্ডার করা যায়। ফোন নম্বরঃ 01752805798

Similar Posts

  • |

    ঈদে তৈরি করুন গুড়ের পায়েস

    ঈদ, মিষ্টি খাবার না হলে চলে? একদম না।আর এদিকে যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের পায়েস নামটি শুনলেই জিভে পানি এসে যায়। মায়ের হাতের গুড়ের পায়েসের রেসিপিটি আপনি চাইলেই আজ বাসায় তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন জেনে নেই গুড়ের পায়েস বানানোর রেসিপিটি।     উপকরণ পোলাওয়ের চাল আধা কাপ দুধ এক লিটার খেজুরের গুড়…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…

  • মোমো তৈরির সহজ উপায়

    বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • নুডুলসের স্পেশাল রেসিপি

    নুডুলস খেতে বেশিরভাগ মানুষই ভালোবাসে। নুডুলস নানাভাবেই খাওয়া যায়। আপনাদের জন্য রইলো নুডুলসের একটি স্পেশাল রেসিপি- স্পেশাল থাই চিকেন নুডুলস   যা যা প্রয়োজন : মোটা নুডুলস মাঝারি ১ প্যাকেট, চিকেন স্লাইস করে কাটা ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, চিংড়ী (ইচ্ছামত), বাঁধাকপি কুচি ১ কাপ, ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, গাজর কুচি অল্প, টমেটো…

  • আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

    আনারস আমাদের সকলের পরিচিত সুমিষ্ট জাতীয় ফল। আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । তাই ইলিশের সাথে  যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে যেমন সুস্বাদু ওঁ মজা  লাগে ঠিক তেমনি শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় বিভিন্ন ভাবে । যেমন  ফলের…