|

শীতের সবজি দিয়ে ঝাল ভাপা পিঠা-

 

চলছে শীতের আমেজ। শীত মানেই ভাপা পিঠা, শীতমানেই সবজি। শীতের এই আমেজ আর সব্জির সহজলভ্যতা মিলিয়ে জমিয়ে ট্রাই করতেই পারেন সবজি দিয়ে কিছু ফিউশন ফুড!

ছুটির দিনে সন্ধ্যায় বা সকালের নাশতায় একঘেয়ে খাবারের বাইরে কিছু পেলে কার না ভাল লাগে?

তাই পরিবারের সবার জন্য ঝটপট তৈরী করে ফেলা যায়,  এমন একটি একটু ভিন্ন স্বাদের খাবার নিয়েই আমাদের আজকের রেসিপি শীতের সবজির ঝাল ভাপা পিঠা।  

ভাপা পিঠা নামটি গতানুগতিক হলেও, এই সবজির ঝাল ভাপা পিঠার স্বাদটি কিন্তু একদমই ভিন্ন। এটি স্বাদে যেমন ভিন্ন ও মুখরোচক, তেমনি পুষ্টিকর একটি খাবার।

উপকরণঃ

  • চালের গুড়া আধা কেজি,
  • ধনিয়া পাতা কুচি আধা কাপ,
  •  গাজর কুচিআধা কাপ,
  • ফুলকপি কুচি আধা কাপ,
  • মরিচ কুচি ৪-৫ টি,
  • লবণ স্বাদ মতো।
  • ফ্লেভারের জন্য দিতে পারেন একটু আদা আর রসুনবাটা।
  • আপনি চাইলে সব্জির সাথে মুরগির মাংসও দিতেপারেন। সে ক্ষেত্রে মাংসটি হতে হবে সেদ্ধ করা এবং হাড় ছাড়ানো।    

প্রণালীঃ

  • ফুলকপি মিহি করে কুচি করেদুই মিনিট ভাপিয়ে নিন।
  • বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান।
  • একটি হাঁড়িতে পানি চুলায় দিন।
  • পানি ফুটে উঠলে ভাপা পিঠাতৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন।
  • ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণ সহ চালের গুড়ো
    বিছিয়ে দিন।
  • এবার ভাপানো ফুলকপি সহ সবজির মিশ্রণ উপরে ছড়িয়ে দিন।
  • উপরে আবার চালের গুড়ো বিছিয়ে দিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। 
  • এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের উপর রাখুন। দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন।
  • এবার একে একে পিঠাগুলোনামিয়ে গরম গরম পরিবেশন করুন।
 ঝাল ভাপা পিঠা  সাথে ধনে পাতার চাটনি 

 নাশতা হিসেবে খাওয়ার সঙ্গে সঙ্গে এই পিঠা রাতে বা দুপুরে মাংসের ঝোলের সঙ্গেও খেতে পারেন। আবার ধনে পাতার চাটনির সাথেও খুব ভাল লাগবে খেতে।

Similar Posts

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • শীতের পিঠা পুলি

    শীত মানেই পিঠা পুলির উৎসব। পিঠা খেতে কে না পছন্দ করে। আর সেই পিঠা যদি তৈরি করা হয় নারকেল দিয়ে তাহলে তো আর কথায় নেই!  এসময় সকালের নাস্তায় কিংবা বিকেলের আড্ডায় পুলি পিঠা বেশ জমে। নারকেল দিয়ে তৈরি পিঠার স্বাদ সবকিছুকেই হার মানায়। নারকেলের বিভিন্ন পিঠার মধ্যে পুলি পিঠা টা বেশ জনপ্রিয়। নারকেলের পুলি পিঠার…

  • আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

    আনারস আমাদের সকলের পরিচিত সুমিষ্ট জাতীয় ফল। আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । তাই ইলিশের সাথে  যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে যেমন সুস্বাদু ওঁ মজা  লাগে ঠিক তেমনি শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় বিভিন্ন ভাবে । যেমন  ফলের…

  • শীতে আহামরি ‘নকশী পিঠা’

    এই শীতে  পিঠার সঙ্গে আমাদের  অনেক আবেগ  জড়িয়ে আছে।আমরা সকলে ই নানান ধরনের পিঠা পছন্দ করি।   সামগ্রী : খামিরের জন্য: চালের গুঁড়ো- ২কাপ, হাফ চা চামচ লবণ, নারিকেল গুঁড়ো ১/২ কাপ, ময়দা ১/২ কাপ (এতে খামির মাখাতে সুবিধা। তাই ময়দা দিয়েছি।), জল -২ কাপ, ১/২কাপ বা ৩ কাপ মতো লাগতে পারে।   চিনির সিরা বা গুঁড়ের সিরার জন্য: ১কাপ চিনি এবং ১কাপ…

  • সুস্বাদু ‘আচারি সবজি’ রান্নার রেসিপি

    পরিবারের অনেকেই থাকেন যাঁরা প্রতিনিয়ত সবজি খেতে পছন্দ করেন না। সেইজন্য মায়েরা প্রতিদিনই সমস্যায় পড়েন। মায়েদের চিন্তা দূর করতে আজ রইল আচারি সবজি রান্নার রেসিপি। যা রান্না করলে সবজি অপছন্দ করা ব্যক্তিও চেটেপুটে এই আচারি সবজি খেয়ে নেবেন। চলুন জেনে নিই রেসিপি টি. আচারি সবজি রান্নার উপকরণ :   গাজর- ১কাপ পটল- ১ কাপ ব্রকলি-…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…